🎉 জন্মদিনের বিশেষ অফার!

লেখক ও সাংবাদিক আনিসুর বুলবুলের সব বইয়ে

🚚 ডেলিভারি চার্জ ফ্রি!

অফার চলবে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

Manuscript Submissions

পাণ্ডুলিপি জমা দেওয়ার নির্দেশিকা

লাবিবায়ান পাবলিশার্সে স্বাগত। শব্দ বুনে স্বপ্ন গড়ি।

নতুন ও সম্ভাবনাময় লেখকদের মৌলিক, সৃজনশীল ও মননশীল বই প্রকাশে আমরা আগ্রহী। আপনার পাণ্ডুলিপি জমা দেওয়ার আগে নিচের নির্দেশিকাগুলো অনুসরণ করুন।

আমরা যে ধরনের বই চাই

গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণা ও অন্যান্য সৃজনশীল বিষয়ের মৌলিক ও মানসম্মত পাণ্ডুলিপি পাঠাতে পারেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রে বইয়ের উপযোগী করে সাজানো পাণ্ডুলিপিকে অগ্রাধিকার দেওয়া হবে।

পাণ্ডুলিপির সঙ্গে যা পাঠাবেন

১. বইয়ের সংক্ষিপ্ত পরিচিতি ও মূল বক্তব্য।
২. অধ্যায়ভিত্তিক বিষয়বস্তুর রূপরেখা।
৩. লেখকের সংক্ষিপ্ত পরিচিতি।
৪. ভূমিকা বা প্রথম অধ্যায় এবং দুটি নমুনা অধ্যায়।

জমা দেওয়ার নিয়ম

পাণ্ডুলিপি ও প্রস্তাবনা ইমেইলে পাঠান: labibayan.com@gmail.com

ইমেইলের বিষয় লাইনে বইয়ের নাম ও লেখকের নাম উল্লেখ করুন। পাণ্ডুলিপি অবশ্যই মৌলিক হতে হবে। অন্যের লেখা, ছবি বা উপাদান ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বত্ব ও অনুমতি নিশ্চিত করতে হবে।

পর্যালোচনা ও প্রকাশনা

প্রাথমিক যাচাই ও মূল্যায়নের পর নির্বাচিত পাণ্ডুলিপির বিষয়ে লেখকের সঙ্গে যোগাযোগ করা হবে। সম্পাদনা, নকশা, মুদ্রণ ও বিপণনের বিষয়ে পরবর্তী আলোচনা করা হবে। পাণ্ডুলিপি গ্রহণ বা প্রকাশের সিদ্ধান্ত ইমেইলে জানানো হবে।

লাবিবায়ান পাবলিশার্স বিশ্বাস করে, প্রতিটি ভালো লেখার ভেতরেই লুকিয়ে থাকে নতুন স্বপ্নের বীজ। সেই স্বপ্নকে বইয়ের পাতায় বুনে পাঠকের কাছে পৌঁছে দিতেই আমাদের এই যাত্রা। আপনার সৃষ্টিশীলতা ও স্বপ্নের সঙ্গী হতে আমরা আগ্রহী।

লাবিবায়ান পাবলিশার্স
শব্দ বুনে স্বপ্ন গড়ি।